StorY
StorY
ভদ্র ঘরের ছেলেরা প্রেম করার আগেবলবে, আমি তোমার মনকে ভালবাসি
শরীরকে না। তারপর প্রেম হলো। সম্পর্ক
আস্তে আস্তে গভীরে গেলো।
খাওয়া দাওয়া শেষে মুখটা দামি টিস্যু দিয়ে মুছে
বলে, যে মেয়ে বিয়ের আগে শরীর
দিয়ে দেয় তাঁকে কমপক্ষে বিয়ে করা যায় না।
একদম ঠিক।
একটা ছেলে আর কী চায়? একটা কুমারীই
তো। পবিত্র বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে ও যদি
সেটা না পায় তাহলে আর উপায় টা কী?
কিন্তু আমার কথা হচ্ছে। যে মেয়েরা বিয়ের
আগে শরীর কাদের দেয়? শারীরিক
সম্পর্ক ছাড়া রিলেশন টিকে না। এসব এখন কমন বিষয়।
বিয়ের আগে প্রি সে* করতে হয়। ইত্যাদি কারা
বলে?
ভদ্র ঘরের ছেলেরাই বলে। কুমারীত্ব
হারানো মেয়েদের যদি বিয়ে না করা যায়
তাহলে কুমারীত্ব নষ্ট করা ছেলেরা ও
বিয়ের অনুপযুক্ত।
নিজে একজন ছেলে হয়ে ও বলতে
দ্বিধাবোধ করছি না।
এখনো কিছু ভদ্র লোকেরা হাসি ঠাট্টা করে
বলে যে, বাসর রাতে যুদ্ধের সময় যদি রক্তপাত
না হয় তাহলে বুঝে নিবেন দেশ আগেই
স্বাধীন হয়ে গেছে।
সাব্বাস, মূর্খতা চরম সীমানায় পৌঁছে গেলে
এরকম কথা বলা যায়। যেখানে আরো অনেক
কারণ থাকে রক্তপাত না হওয়ার। কারণ গুলো আমি
বর্ণনা করতে চাই না। যাষ্ট নক গুগল।
আমরা ধর্ষিতার ছবি খবরের কাগজে প্রথম পৃষ্ঠায়
ছাপাই। ফেসবুকে হাজার হাজার শেয়ার করি। কিন্তু
ধর্ষকের ছবি খুঁজেই পাই না!
আমরা সুন্দরী ছাড়া কালো মেয়েদের
স্বপ্নে নিজের ভুলে ও স্বপ্নের রানী
বানাই না। কিন্তু কালো মেয়েরা একটু সুন্দর হতে
চাইলেই বলি, মেয়েটার পা দেখ।
আমরা ভদ্র। হা হা। আমরা নিজের বোনকে নিয়ে
রাস্তায় বের হলে চোখ কান খাড়া রেখে
দেখি কে আমাদের বোনের দিকে কু-
দৃষ্টিতে তাকায়।
সেই আমরাই আবার অন্যের বোন বোরকা
পরে বের হলে ও তাঁর ফিগার ইমাজিন করতে
করতে ভোর করি।
নিজের সম্পদ ১৬ আনা আর পরের সম্পদ ৩ আনা ও
না।
আমরা ভদ্র ঘরের ছেলে।
ভদ্র ঘরের ছেলেরা অগণিত মেয়ের
সতীত্ব নষ্ট করে ও বিয়ের আগে হবু
বৌয়ের সতীত্ব নিয়ে চিন্তায় মরে যায়। বাসর
রাতে রক্তপাত না হলে তালাক পর্যন্ত দেয়।
আমি বলছি না বিয়ের আগে প্রেমিকের কাছে
শরীর বিলিয়ে দেয়া কোনো মহৎ কাজ।
দুনিয়ার বুকে কোনো ছেলেই চাইবে না
তাঁর হবু স্ত্রী বিয়ের আগেই কাউকে
শরীর দিক।
তাহলে কোনো মেয়ে কীভাবে
চাইবে তাঁর হবু স্বামী বিয়ের আগেই কারো
শরীর নিয়ে খেলুক?
---



No comments