আঙুল ফোটালে যা ঘটে ||
যখন আঙুল ফোটাই, আঙুলগুলোকে সাধারনত এতটা মোচড় দেয়া, যতটা স্বাভাবিক ভাবে আঙুলের পক্ষে মোচড়ানো সম্ভব নয়। অস্থিসন্ধিগুলির চারপাশে এক ধরনের তরল থাকে, যেটাকে চিকিত্সাবিজ্ঞানের ভাষায় বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড।
যখন আমরা অস্থিসন্ধিগুলোকে তাদের স্বাভাবিক অবস্থান থেকে সরিয়ে নিয়ে আসি, এই তরলে এক ধরনের শূন্যতা বা ফাঁপা অংশের সৃষ্টি হয়। শূন্যস্থানে একটি বুদবুদের সৃষ্টি হয় যা প্রায় সঙ্গে সঙ্গেই ফেটে যায়। এই বুদবুদের ফাটার শব্দটাই আমাদের কানে পৌঁছায়। এটাই হল আঙ্গুল ফোটানোর শব্দের আসল কারণ।
এ বার প্রশ্ন হল, আঙুল ফোটানো ভাল না খারাপ?
সাধারণত আঙুল বা পিঠের হাড় ফোটালে আমাদের সাময়িকভাবে খানিকটা আরাম লাগে। কারণ ওই বিশেষ ভঙ্গি বা কসরতের ফলে শরীরের ওই অঞ্চলের জড়তা কাটিয়ে ওঠা যায়। সেই দিক থেকে আঙুল ফোটানো খারাপ নয়। তাছাড়া এই আঙুল ফোটানোর সঙ্গে বয়সকালে বাতের ব্যথার কোনও সম্পর্ক নেই।
তবে যাঁরা খুব বেশি আঙুল ফোটান বা আঙুল ফোটানোটা যাঁদের অভ্যাসে পরিণত হয়েছে, তাঁদের একটু সতর্ক হওয়া প্রয়োজন। কারণ, এই অভ্যাসে নিয়ন্ত্রণ না থাকলে ক্রমশ তাঁদের আঙুলের অস্থিসন্ধিগুলো কিছুটা দুর্বল হয়ে পড়ে। সেজন্য কাজের ফাঁকে হাত বা পিঠ-কে আরাম দেয়ার জন্য মাঝে মধ্যে আঙুল ফোটানো যেতেই পারে। তবে খেয়াল রাখতে হবে তা যেন বদভ্যাসে পরিণত না হয়।



No comments